ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

রাজবাড়ীর বরাটে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

ads

"সুস্থ্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন"- 'একটি ফুটবল, একটি পৃথিবী' - স্লোগানে রাজবাড়ী সদরের বরাট ইউনিয়নে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে রাজবাড়ীর ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন বরাট একতা ক্লাবের আয়োজনে বরাট একতা ক্লাব মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।


খেলায় পাওয়ার সোর্স ফুটবল ক্লাব, ফরিদপুর বনাম বরাট একতা ক্লাব, রাজবাড়ী একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় পাওয়ার সোর্স ফুটবল ক্লাব ৩-২ গোলে বরাট একতা ক্লাবকে পরাজিত করে জয়লাভ করে।


বরাট একতা ক্লাবের ক্রীড়া সম্পাদক রাজন জানান, মোবাইল গেইম, নেশা থেকে দূরে থাকতে এবং শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি আরো বলেন, ক্লাবের খেলোয়াড়দের অভিজ্ঞতা বৃদ্ধিতে এমন প্রতিযোগিতামূলক খেলার আয়োজন।

ads
ads
ads

Our Facebook Page